নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৭ ফেব্রুয়ারি শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী -১ আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী -৪ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। ইফতার মাহফিলে ব্যবসায়ি,রাজনীতিবিদ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য,ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি,সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইফতার পূর্বে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।