আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনসংযোগ করার প্রস্তুতি নিচ্ছেন শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের প্রভাষক ইনসান আলী। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বাসিন্দা আলহাজ্ব বাহেজ আলী প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইনসান আলী রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ইনছান আলী । তিনি ১৯৯৭ সালে খানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালে বগুড়া আজিজুল হক কলেজের শহীদ আখতার আলী মুন হলের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে বগুড়া জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।এরপর ২০১৬ সালে বগুড়া জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ২০২৪ সালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান। স্থানীয়রা জানান, ইনসান আলী একজন সৎ, পরিশ্রমী, ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে তার ভূমিকা রয়েছে বলে দাবি করেন তার সমর্থকরা। শালফা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, “ইনসান আলী আমাদের গ্রামের সন্তান। তিনি সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে তাকে চেয়ারম্যান পদে দেখতে চাই।” এ বিষয়ে আরও এক গ্রামবাসী বলেন, “আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি, যিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করবেন। ইনসান আলী সেই যোগ্যতা রাখেন।” এই প্রসঙ্গে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইনসান আলী জানান, নির্বাচিত হলে তিনি খানপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সেবামুখী ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। খুব শিগগিরই এ লক্ষ্যে একটি জনসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। এলাকায় তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় তিনি কতটা এগিয়ে যেতে পারেন।