আকাশসীমা বন্ধ করলো ইরান ও ইসরায়েল

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪৯ পিএম
আকাশসীমা বন্ধ করলো ইরান ও ইসরায়েল

ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল ও ইরান।

আজ শনিবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে ইসরাইল ও ইরান যৌথ হামলা চালানোর পর এমন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রচ্যের দুই দেশ।

এ বিষয়ে প্রতিবেশি ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ দিকে ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।