বায়তুল মোকাররমের পাশে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় সনাক্ত

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১০ পিএম
বায়তুল মোকাররমের পাশে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় সনাক্ত
ছবি, সংগৃহিত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে শুক্রবার রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করতে পেরেছে। বিচ্ছিন্ন অংশের মানুষটির নাম ওবায়দুল্লাহ। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন অবস্থায় দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

তিনি আরও জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে