পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের ময়েন উদ্দিন কবিরাজের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দিয়ে দুই ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগি পাবনা সদর থানার দাসপাড়া গ্রামের আঃ জলিল বিশ্বাস ও মোঃ আলহাজ্ বিশ্বাস প্রতিকার চেয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শনিবার (২৮ ফেব্রুয়ারি) চাটমোহর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে,অভিযুক্ত ময়েন উদ্দিন কবিরাজের ছেলে সেনাবাহিনীতে চাকুরি করেন। কবিরাজী করার কারণে পরিচয় হয় ভুক্তভোগি দুই ব্যক্তির সাথে। এক পর্যায়ে দুই ব্যক্তির দুই সন্তানকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেওয়া হয়। এজন্য নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন ময়েন উদ্দিন কবিরাজ। অনেক দিন পার হলেও সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায় ভুক্তভোগি আঃ জলিল ও আলহাজ বিশ্বাস টাকা ফেরত চাইলে ময়েন কবিরাজ তালবাহানা করতে থাকে। আক দেব,কাল দেব বলে সময়ক্ষেপন করেন। এরমধ্যে গত ২/২/২০২৬ ইং সকালে ভুক্তভোগিরা ময়েন উদ্দিনের বাড়িতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ টাকা দিবেনা বলে জানিয়ে দেন। নিরুপায় হয়ে ভুক্তভোগি আঃ জলিলর বিশ্বাস ও আলহাজ বিশ্বাস চাটমোহর থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ময়েন উদ্দিন কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও কেউ বলতে পারেনি। ফলে কথা বলা সম্ভব হয়নি।