চিরিরবন্দরে ৩ মাদকসেবি আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৭ পিএম
চিরিরবন্দরে ৩ মাদকসেবি আটক

দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজা সেবনের অভিযোগে ৩ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার সময় আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজারের পাশে গছাহার লালশাহ পাড়া এলাকায় এস আই (নিঃ) মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ মাদক বিরোধী অভিযানের সময় গাঁজা সেবন করা অবস্থায় গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের সরঞ্জামসহ উপজেলার গছাহার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম বাবু (৪০), একই এলাকার মাষ্টার পাড়ার বাদল দাসের ছেলে জয় দাস (২৫) ও খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বৈশ্য পাড়ার নিতাই বৈশ্যের ছেলে বিধান বৈশ্যকে (২৭) আটক করে। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসেবিদের স্বীকারোক্তি মোতাবেক প্রত্যেকের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও মাদকসেবি রবিউল ইসলাম বাবুকে ১০ হাজার টাকা, জয় দাস ও বিধান বৈশ্যকে ১ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংসদ সদস্য মহোদয়ের কঠোর নির্দেশনা ও আইন শৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক পুরো থানা এলাকায় মাদক বেচাকেনা ও সেবন বন্ধে কঠোর সাঁড়াশি অভিযান চলছে। সাঁজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।