ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখারে বিমান হামলায় কমপক্ষে দুই ইরাকি হাশিদ শাবি যোদ্ধা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) এক মুখপাত্রের বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
পিএমএফ, যা আরবি ভাষায় হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীর একটি আমব্রেলা সংগঠন। এর মধ্যে ইরানের সঙ্গে সংযুক্ত বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে।