বাঘায় মৎস্যজীবী দলের প্রতিষ্টাবার্ষিকী পালন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম
বাঘায় মৎস্যজীবী দলের প্রতিষ্টাবার্ষিকী পালন

রাজশাহীর বাঘায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বিশাল সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল।  সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সহ-সভাপতি আশরাফুজ্জামান বিদ্যুৎ। জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হকের সজ্ঞালনায় ও উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাঙ্গার সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে