নবগঠিত ১৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে নগরীর সপুরা এলাকায় বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক ৩বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি, প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, উপস্থিত ছিলেন শাহমুখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, ১৫নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর আবাদুস সোবহান লিটন, ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আবদুল কালাম, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য রবিন উল হাসান জাহিদ, মুজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, ১৫নং ওয়ার্ড বিএনপি'র আহ্বায়ক মোজাম্মেল মন্জু, সদস্য সচিব, বাবু , শাহমুখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক আল মেহেদী হাসান ডলার, সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সজল, সঞ্চালনা করেন ১৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ববিন, উপস্থিত ছিলেন ১৮নং উত্তর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, ১৮নং দক্ষিণ যুবদলের সদস্য সচিব বারিক হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, শাহমুখদুম থানা যুবদল নেতা রিয়েল, পার্থ, ১৫নং ওয়ার্ড যুবদল নেতা টনি, অপু, রাজু, বেলাল, রব্বী, আলী সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয় দীর্ঘ ২২ বছর পর ১৫নং ওয়ার্ড যুবদলের কমিটি অনুমোদন দেওয়ার জন্য এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবিকে ধন্যবাদ জানানো হয় নতুন কমিটি উপহার দেওয়ার জন্য।