রাজশাহীতে

আইইডির নির্বাহী পরিচালক ও এইচআরডিদের মতবিনিময়

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম
আইইডির নির্বাহী পরিচালক ও এইচআরডিদের মতবিনিময়

রাজশাহীতে আইইডির নির্বাহী পরিচালক ও এইচআরডি সদস্যদের অংশগ্রহণে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় নগরীর গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের হলরুমে এ সভা হয়। এইচআরডি রাজশাহীর আহ্বায়ক ছোটন সরদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইইডির পরিচালক নোমান আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ফেলো আইপি আন্দ্রিয়াস বিশ্বাস আনু। সভায় এইচআরডি সদস্য কাজল মার্ডি, এলিনা আগ্নেস তৃণা মুরমু, অপু রামদাস, রাজন সরদার ও শিশির টুডুসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, রাজশাহীতে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় এইচআরডি সদস্যরা আদিবাসী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। আইনি সহায়তা প্রদান, সামাজিক সংহতি জোরদার এবং আর্থিক উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণে উদ্বুদ্ধ করার বিষয়েও তাঁরা কাজ করছেন,সভায় সংগঠনের বিভিন্ন চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আদিবাসী অধিকার সুরক্ষা ও টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে