গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম
গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৩ গ্রাম হিরোইনসহ নাইম ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে  বিজিবির । শনিবার প্রায় সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারের রাস্তা থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। এসময় তার কাছে ২৩ গ্রাম হিরোইনসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বিকেল ৬টার দিকে ১৬ বিজিবির রহনপুর বিওপির কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডল নেতৃত্বে ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালানো হয়। ওই সময় একটি মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের নাইম ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।  ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত নাইম ইসলামকে মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ তাকে গোমস্তাপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এছাড়া তিনি আরও জানান,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার,গরু,মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে