নির্বাচনের প্রতিশ্রুতি বেচে থাকলে বাস্তবায়ন করব : চাঁদ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম
নির্বাচনের প্রতিশ্রুতি বেচে থাকলে বাস্তবায়ন করব : চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, “যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ঋণ পরিশোধের জন্য আমার জীবন দিয়ে হলেও উৎসর্গ করব। ভোটের ঋণ আমি শোধ করতে পারব কিনা জানি না, তবে জীবন দিয়ে হলেও সেই ঋণ শোধ করার চেষ্টা করব।” নির্বাচনে যে সব কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, বেচে থাকলে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা, বাঘা ও আড়ানী পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। ইফতারের প্রায় ২০ মিনিট আগে আবু সাইদ চাঁদ জনতার কাতারে বসে ইফতার করেন।  আবু সাইদ চাঁদ আরও বলেন, “আগামী দিনে দেশকে সুন্দর ও সুস্থ্যভাবে পরিচালনার জন্য আমার নেতা তারেক রহমান যেভাবে কাজ করছেন, আমিও বাঘা-চারঘাটকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।” “একজন ভোটারের যে অধিকার, বিএনপির যত বড় নেতাই হোক তারও একই অধিকার। সেই লক্ষ্যেই তারেক রহমান যেমন চান, আমিও চাই, বাঘা-চারঘাটে কোনো চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। প্রশাসন রয়েছে আমি  বলেছি, চাঁদাবাজি থাকবে না, নৈরাজ্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না।” এ বিষয়গুলো কার্যকর না হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।  “আমি ঈদ পর্যন্ত পরিস্থিতি দেখব। এরপর আপনাদের কাছে যে তালিকা আছে, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন, তাদের কারাগারে পাঠান। বাঘা-চারঘাটে নতুন করে কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর জন্ম হতে দেওয়া হবে না।” আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা থানার ওসি সেরাজুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ, মুখলেছুর রহমান মুকুল, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

আপনার জেলার সংবাদ পড়তে