পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এর সাথে রোববার দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে তারা এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা ইউনিয়ন পরিষদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য তাদের সমস্যার কথা মনোযোগ সরকারের শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বিএনপির সবাইকে নিয়ে কাজ করতে চায়। বিএনপি অতীতকে মনে রাখবে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবে না। দেশ দীর্ঘ ১৭ বছরে অতল গহ্বরে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, কে তাকে ভোট দিয়েছে, আর কে দেয়নি সে বিষয়টা তার বোধগম্য নয়। এখন তিনি পবা মোহনপুরবাসীর এমপি। পবা মোহনপুরের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, কাম করা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেসুর রহমান, হরিয়ান ইউপি প্যানেল চেয়ারম্যান সাবের আলী, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হরিপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, খরগ্রাম ইউটিউব চেয়ারম্যান মঞ্জুর ইসলাম, হুজুরীপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও দর্শন করা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী। এদিকে সকাল থেকে শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনগণ পর্যায়ক্রমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনগণের ভালোবাসায় সিক্ত হন এমপি।