পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম ঢাকায় আটক

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৩:৫৮ পিএম
পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম ঢাকায় আটক

পিরোজপুর-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ । শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত  অধ্যক্ষ শাহ আলমের ছেলে মোঃ সাগর জানান,  তার বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশ নিতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে নিজ এলাকার স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে রমনা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি বলেন, বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করা হয়েছে। তিনি জানান, রমনা থানা থানা সূত্র জানিয়েছে  তার বাবা সাবেক এমপি শাহ্ আলম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।