সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় জেলা শহরের পৌর মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসনদপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ এইচ এম লুৎফুল বারী খোকন এর সভাপতিত্বে ও মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পলাশের পরিচালনায় এতে অংশ নেন যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ,জাসাসের আহবায়ক ইফতেখার আহমেদ বাবুলসহ পৌর মার্কেট মালিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।