বাগমারায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পিএম
বাগমারায়  জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে হেলিপ্যাড মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম। ভবানীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আশরাফুল ইসলাম (আশিক)-এর সভাপতিত্বে এবং ৬নং ওয়ার্ড সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং মোনাজাত শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।
আপনার জেলার সংবাদ পড়তে