আফরা ইভনাথ খান ইকরাকে ভালুকায় দাফন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৮:৫৭ পিএম
আফরা ইভনাথ খান ইকরাকে ভালুকায় দাফন

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে দাফন করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকাল ৪টায় ঢাকায় থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বাদ আসর নানা বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। ইকরার বাবা মেয়ের মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে হত্যার প্ররোচনার অভিযোগ করে হত্যাকারীর  দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও সামনে আসে। এসব ঘটনা ঘিরে আফরা ইভনাথ খান ইকরার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সে কারনেই সে হয়তো আত্নহত্যার পথ বেছে নিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। উল্লেখ্য গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় যাহের আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে