বিরলে বায়তুল হামদ মসজিদে ইফতার অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
বিরলে বায়তুল হামদ মসজিদে ইফতার অনুষ্ঠিত

বিরলের তেঘরায় আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ প্রাঙ্গণে বায়তুল হামদ মসজিদে ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১১ রামাযান ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ এর মহাপরিচালক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ-তেঘরা এর অধ্যক্ষ ওবাইদুল্লাহ বিন আব্দুল মাতিন এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি সিয়াম পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন।