পবা মোহনপুর কৃষি প্রধান এলাকা। এই এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের আহ্বান জানান পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাগণ সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। তিনি পবা মোহনপুরের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানের আহ্বান জানান। সেইসাথে সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের ভালো কাজ করার পরামর্শ দেন। সেইসাথে উপস্থিত কর্মকর্তাদের কথা শুনেন এবং পর্যায়ক্রমে সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। আলাপচারিতায় তিনি বলেন, টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা হবে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, ডিজিএম কারিগরি সপ্তর্ষি পাল, এজিএম এডমিন মনজুরুল আলম সোহাগ, এজিএম কম শহিদুল ইসলাম, এজিএম ফিনান্স হর্ষবর্ধন, ও সমিতির অন্যান্য কর্মকর্তা বৃন্দ।