ঘোড়াঘাটে মটরসাইকেল চুরির হিরিক, এবারের টার্গেট সাংবাদিক

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৩:০০ পিএম
ঘোড়াঘাটে মটরসাইকেল চুরির হিরিক, এবারের টার্গেট সাংবাদিক

দিনাজপুরের ঘোড়াঘাটে মটর সাইকেল চুরি থামছেইনা। চোরেরা এতটাই বেপোরোয়া হয়েছে যে,দিনের বেলায় বাড়ীর ভিতরে প্রবেশ করে মটর সাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। মসজিদ,মাদরাসা,স্কুল,বিয়ে বাড়ী,জানাজার স্থান,অফিস পাড়া,হাসপাতালসহ হাটবাজার থেকে গত ছয় মাসে প্রায় অর্ধ শতাধিক মটর সাইকেল চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মটর সাইকেলের মালিকেরা ঘোড়াঘাট থানায় অভিযোগ দিলেও উদ্ধার শুন্যের কোঠায়। চোরেরা এবারে টার্গেট করেছে সাংবাদিকদের । গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১২টার দিকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পির পৌরসদরের পুর্বপাড়ার বাড়ীর উঠান থেকে চোর সিন্ডকেটের সদস্যরা তার ব্যবহৃত এপাচি আরটিআর গাড়িটি চোখের নিমিশে চুরি করে নিয়ে যায়। এর আগে সাংগঠনিক সেক্রেটারী সাংবাদিক সামসুল ইসলাম সামুর ডিসকভার গাড়িটি আজাদমোড়ের একটি মার্কেটের সামনে থেকে চুরি হয়ে যায়। এ ব্যপাপরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও,সি)শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা প্রতিটি চুরির ঘটনা আন্তরিক সহকারে মনিটরিং করছি। চোরের সিন্ডিকেড সনাক্ত করা এবং ধরার জন্য সকল অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি।