ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৩:০২ পিএম
ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), যিনি স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে