গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন শিমুলতাইড় কুলিপট্টিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা মোতাঊেশ জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড দেন। আটককৃত জাহাঙ্গীর বোনারপাড়ার শিমুলতাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেন, মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের কোন তথ্য পাওয়া গেলেই এমন অভিযান অব্যাহত থাকবে।