মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম
মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

জাটকা নিধন প্রতিরোধ অভিযানে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, যৌথ অভিযানে জেলা মৎস্য অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, নৌ-পুলিশের পুলিশ সুপার এসএম নাজমুল হক, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন ও মেহেন্দীগঞ্জের উপজেলা মৎস্য অফিসার ওমর সানি উপস্থিত ছিলেন। অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুইটি বেহুন্দী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এর আগে রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর হিজলায় মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে