জামালপুরের মেলান্দহের চিত্রশিল্পী প্রিন্সিপাল আব্দুর রউফ হীরার জানাজা ২ মার্চ সকাল ১০টায় ফুলছেন্না গ্রামের নিজ বাড়িতে সম্পন্ন হয়। তিনি ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল-চারুকারুকলার খ্যতিমান শিল্পী ছিলেন। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন মেম্বার। তিনি মেলান্দহ পৌরসভার প্রতিষ্ঠাতা কমিশনার রফিকুল ইসলামের ছোট ভাই। তিনি ১ মার্চ বিকেল ৪টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, হৃদরোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজার আগে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুর হোসেন, চারুকলা ইনস্টিটিউটের সাবেক গভর্নিংবড়ির সভাপতি- বাকৃবির শিক্ষক প্রফেসর ড. ফকির আজমল হুদা, সাবেক প্রিন্সিপাল ফরহাদ হোসেন তরফদার, মেলান্দহ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম রহিম, আলী আকবর কমিশনার, গোলাম মোস্তফা কমিশনার, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জামাত নেতা শরাফত আলী ফারাজী, উইজডম ল্যাব. স্কুলের পরিচালক জিয়াউল কবির এবং অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ।