সাটুরিয়ায় সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৬:৩৯ পিএম
সাটুরিয়ায় সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ

সাটুরিয়া উপজেলায় উপজেলা মডেল মসজিদে গত ২ মার্চ সোমবার  ২০২৫-২৬ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের জন্য উপজেলা পর্যায়ে সেমিনার ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রাক প্রাথমিক,  সহজ কুরআন ও বয়স্ক কুরআন শিক্ষার বই খাতা অন্যান্য শিক্ষা উপকরণ ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ জন্য সকল শিক্ষক শিক্ষিকাদের মাঝে প্রদান এবং  বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মমতাময়ী মাতা মরহুমা হুরুন নাহার রশিদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআনখানী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন  ইসলামিক  ফাউন্ডেশন, সাটুরিয়া উপজেলা। সরকারি  ফান্ড যাকাত সংগ্রহের সেমিনারে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, নির্বাহী কর্মকর্তা,  সাটুরিয়া। বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,  সভাপতি সাটুরিয়া উপজেলা বিএনপি, মো: আবু সাঈদ, সিনিয়র সহ সভাপতি সাটুরিয়া উপজেলা বিএনপি, আঃ রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাটুরিয়া উপজেলা বিএনপি, আমির হামজা, আহবায়ক যুবদল সাটুরিয়া উপজেলা, সরকারি যাকাত ফান্ড সংগ্রহের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ইসলামিক ফাউন্ডশনের ফিল্ড সুপারভাইজার, মো: মাইনুদ্দিন,  মডেল কেয়ারটেকার, মো: হাবিবুল্লাহ, দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম,  মওলানা মোঃ মাসুদুর রহমান, সাধারণ কেয়ারটেকার, আল আমিন, মো: আমিনুল ইসলাম ও মো: রফিকুল ইসলাম। এছাড়াও সকল শিক্ষক ও শিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে