ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৭:০০ পিএম
ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

সোমবার (২মার্চ  ) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়  পৌর সদর  বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম   ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহন আইনে  তিন হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা ও ৬০ লিটার দুধ জব্দ করেন। পরে দুধগুলো অসহায় দোস্ত ও এতিমখানায় বিতরণ করেন তিনি। অভিযানকালে সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী  সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, রমজান মাসে  জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে