রাজশাহীতে অসহায় মানুষরা পেল রোজার বাজার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৭:০৮ পিএম
রাজশাহীতে অসহায় মানুষরা পেল রোজার বাজার
অভাবী মানুষের জন্য বিদ্যানন্দের "রোজার বাজার" আমাদের সমাজে এমন অনেক অসহায়-নিঃস্ব মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খায়। বছরের অন্য সময় কোনোভাবে চলে গেলেও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ে তারা আরও দুর্ভোগ ও দূর্দশায় আছেন। অনেক মানুষ লজ্জায় মানুষের কাছে চাইতেও পারেননা" এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে দুস্থ রোজাদারদের পাশে দাড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারো দেশব্যাপী "রোজার বাজার" দিচ্ছে।সারাদেশে প্রায় ৩ লক্ষ ছিন্নমূল রোজাদারদের ইফতার-সাহরি খাওয়ানোর পরিকল্পনার পাশাপাশি ১০ হাজার নিম্ন আয়ের পরিবার পাচ্ছে "রোজার বাজার"। তারই অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর ভদ্রার জামালপুর ঈদগা মাঠে ২ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়। প্যাকেজের মধ্য ছিল চাল, ছোলা, ডাল, চিনি, আটা, তেল, লবন ইত্যাদি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় "রমজান মাস কে বলা হয় "সহমর্মিতার মাস"। কেননা এক মাসের রোজা পালনের দ্বারা রোজাদার ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হয়। এর ফলে তার অন্তরে আর্ত-পীড়িত ও ব্যথিত মানব-গোষ্ঠীর প্রতি সহমর্মিতা জাগ। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবী দাতারা সেই কাজটিই বছরের পর বছর করে যাচ্ছে। প্রতি পরিবার কমপক্ষে ৯০০ টাকার নিত্যপন্য পেয়েছেন যা তাদের এই দু:সময়ে একটু হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস"।
আপনার জেলার সংবাদ পড়তে