ভালো বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে দালালচক্রের এক সদস্য ইউরোপিয় দেশ পোল্যান্ড পাঠানোর নাম করে এক ভুক্তভোগীর কাছ থেকে পাসপোর্টসহ সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কুখ্যাত দালাল মো. নুর আলম মোল্লার বিরুদ্ধে। প্রতারণার শিকার পরিবারের সদস্যরা এখন সর্বস্বান্ত হয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। রাজনৈতিক নেতাদের পরিচয়ে দালালি, তারপর পাসপোর্ট গায়েব, টাকা গায়েব, লোকও গায়েব করার অভিযোগ উঠেছে দালান নুর আলমের বিরুদ্ধে। ভূক্তভোগীর অভিযোগে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বটতলা এলাকার নুর আলম মোল্লা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে বিদেশে লোক পাঠানোর নামে দালালি ব্যবসা করে আসছে। ২০২৪ সালে ঢাকা বসে পরিচয়ের মাধ্যমে ঝালকাঠি জেলার সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামের আব্দুস সালাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলামকে ইউরোপের পোল্যান্ড দেশের ভিসা দেখিয়ে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং বন্ধুর ব্যাংক একাউন্টে এক লাখ ৫০ হাজার টাকা ও স্ত্রীর ব্যাংক একাউন্টে ৫০ হাজার টাকা এবং পাসপোর্টসহ মোট সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়া। প্রতারনার শিকার ভুক্তভোগী মাহজারুল ইসলাম অভিযোগ করে বলেন, নুর আলম মোল্লা এখন তার ফোন ধরে না, কখনও টাকার কথা অস্বীকার করে নানা টালবাহানা শুরু করছেন। ফলে তিনি নিরুপায় হয়ে এখন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।