ইউটিউবের এই গোপন সেটিংগুলো জেনে রাখুন

এফএনএস আইটি | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৮:১৭ এএম
ইউটিউবের এই গোপন সেটিংগুলো জেনে রাখুন

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সহজ স্ট্রিমিং, ভিন্ন ভিন্ন রেজল্যুশন, প্লেব্যাক স্পিড- সব মিলিয়ে ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক। তবে অনেকেই জানেন না, এই প্ল্যাটফর্মে লুকিয়ে আছে বেশ কিছু কার্যকর কৌশল। যেগুলো জানলে ইউটিউব ব্যবহার হবে আরও সহজ ও স্মার্ট। জেনে নিন ইউটিউব ব্যবহারে কয়েকটি গোপন কৌশল-


ভিডিওর ট্রান্সক্রিপ্টে শব্দ খুঁজুন

প্রায় সব ভিডিওতেই সাবটাইটেল বা স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট থাকে। ভিডিওর বর্ণনায় গিয়ে ঝযড়ি ঞৎধহংপৎরঢ়ঃ চালু করুন। এরপর কিবোর্ডে ঈঃৎষ+ঋ (ম্যাকে ঈসফ+ঋ) চাপলে নির্দিষ্ট শব্দ খুঁজে সরাসরি সেই অংশে যেতে পারবেন।


স্লিপ টাইমার ব্যবহার

দীর্ঘ ভিডিও দেখে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে স্লিপ টাইমার কাজে দেবে। ভিডিওর ঝবঃঃরহমং থেকে ঝষববঢ় ঃরসবৎ চালু করে ১০ থেকে ৬০ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা যায়। চাইলে ভিডিও শেষ হলেই থেমে যাবে- এমন সেটিংও রাখা যায়।


নির্দিষ্ট সময়ের লিংক শেয়ার

ভিডিওর নির্দিষ্ট অংশ শেয়ার করতে চাইলে ওয়েবে ভিডিওতে রাইট-ক্লিক করে ঈড়ঢ়ু ারফবড় টজখ ধঃ ঈঁৎৎবহঃ ঞরসব নির্বাচন করুন। মোবাইলে শেয়ার অপশনে সময় যুক্ত করার সুবিধাও রয়েছে।


দ্রুত সামনে-পেছনে যাওয়া

মোবাইলে ভিডিওর বাম পাশে ডাবল-ট্যাপ করলে ১০ সেকেন্ড পেছাবে, ডানে ট্যাপ করলে এগোবে। ওয়েবে কিবোর্ডের বাম-ডান অ্যারো চেপে ৫ সেকেন্ড করে নড়াচড়া করা যায়। ঔ, ক, খ কী ব্যবহারেও ১০ সেকেন্ড করে নিয়ন্ত্রণ সম্ভব।


ফ্রেম বাই ফ্রেম দেখা

ভিডিও থামিয়ে ওয়েবে, (কমা) বা, (ডট) চাপলে এক ফ্রেম করে সামনে বা পেছনে যাওয়া যায়। ছোট লেখা বা নির্দিষ্ট দৃশ্য খুঁটিয়ে দেখতে এটি বেশ কার্যকর।


লং-প্রেসে দ্রুত প্লে

মোবাইলে ভিডিও চলার সময় স্ক্রিনে চেপে ধরে রাখলে সাময়িকভাবে ২ গুণ গতিতে চলবে। ছেড়ে দিলেই স্বাভাবিক গতি ফিরে আসবে।


ভিডিও কোয়ালিটি ডিফল্ট ঠিক করুন

মোবাইল অ্যাপে ঝবঃঃরহমং > ছঁধষরঃু-এ গিয়ে মোবাইল ডেটা ও ওয়াই-ফাইয়ের জন্য আলাদা ভিডিও মান নির্ধারণ করা যায়। গান বা পডকাস্ট শোনার ক্ষেত্রে অডিও কোয়ালিটিও আলাদা সেট করা যায়।


ইনকগনিটো মোডে ব্রাউজ

একটি ভিডিও দেখার পর একই ধরনের অগণিত ভিডিও সাজেশন এলে বিরক্ত লাগতেই পারে। অ্যাপের ণড়ঁ ট্যাবে গিয়ে ঞঁৎহ ড়হ রহপড়মহরঃড় চালু করলে আপনার দেখা ভিডিও ইতিহাসে যুক্ত হবে না, অ্যালগরিদমেও প্রভাব ফেলবে না।


ইতিহাস (হিস্ট্রি) থেকে ভিডিও মুছুন

ইনকগনিটো চালু করতে ভুলে গেলে চিন্তা নেই। ওয়াচ হিস্ট্রিতে গিয়ে নির্দিষ্ট ভিডিওর পাশের তিন ডট মেনু থেকে জবসড়াব ভৎড়স ধিঃপয যরংঃড়ৎু নির্বাচন করুন। এতে সাজেশন বদলে যাবে।