ভোলার দৌলতখানের মেঘনা নদীর অভয়াশ্রমে ২ মাস মাছধরা থেকে বিরত রাখতে জনসচেতনতা সভার আয়োজন করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সোমবার বিকালে উপজেলার মেঘনা নদী তীর সংলগ্ন চৌকিঘাটায় এ জনসচেতনতা সভার আয়োজন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, এফএনএস প্রতিনিধি সাংবাদিক আবুল খায়ের, সাব ইন্সপেক্টর জিয়াউল হাসান চৌধুরী, ক্ষুদ্র মৎস্যজীবী পৌর সাধারণ সম্পাদক হাজী সেলিম, মৎস্যজীবী সমবায় সমিতি জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সাধারণ সম্পাদক রফিক হাওলাদার, উপজেলা ট্রাক্সফোর্স প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। ইলিশ অভয়াশ্রমে মাছধরা থেকে বিরত রাখুন, ইলিশের টেকসই সম্পদ বৃদ্ধি করণ এ লক্ষ্যে ভোলা জেলার ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর (শাহবাজপুর চ্যানেল) ৯০ কিলোমিটার ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ- এপ্রিল পর্যন্ত দুই মাস ব্যাপী অভাশ্রম মৌসুম বাস্তবায়ন জনসচেতনতা সভায় বক্তারা বলেন, মেঘনায় রুপালী ইলিশ সহ সকল ধরনের মাছ সংরক্ষণের দায়িত্ব প্রশাসনের নয় প্রকৃতপক্ষে জেলেদেরই। কারণ নার্সিং না করলে মেঘনায় মাছ উৎপাদন বৃদ্ধি হবে না। মেঘনার জেলেদেরকে আগামী দিনে মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সচেতন হতে হবে। সভায় জেলে পল্লীর শতাধিক মাঝি মাল্লা সহ রাজনৈতিক সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।