ডিমলায় সাংবাদিক নিরঞ্জন দে আর নেই

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০১:২৫ পিএম
ডিমলায় সাংবাদিক নিরঞ্জন দে আর নেই

ডিমলার প্রবীন সাংবাদিক নিরঞ্জন দে নিরেন আর নেই। জন্ম থেকেই (প্রতিবন্দি) সাংবাদিক নিরঞ্জন দে বিগত ত্রিশ বছরের অধিক সময় ধরে উত্তর জণপদের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে সাংবাদিকতা করে আসছিলেন। সাংবাদিক নিরঞ্জন দে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের মৃত ধনঞ্জয় দে এর বড় ছেলে ও ডিমলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি। তিনি ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক নীল চোখ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ১৯৮৫ সালে দৈনিক নীল চোখ এবং পরে সিটিজি অনলাইন পোর্টালে দায়িত্ব পালন করেন তিনি। বিবাহিত জীবনে এক মেয়ে ও এক ছেলের জনক। তিনি প্যারালাইজ্ড রোগে আক্রান্ত হয়ে গত কয়েক বছর যাবৎ শয্যাশায়ী থেকে সোমবার বিকেলে বাবুরহাট গ্রামের নিজ বাড়ীতে উন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।