দিনাজপুরের চিরিরবন্দরে ভিয়াইল ব্রীজের চলমান কাজ পরিদর্শনসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
গতকাল ৩ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের ভিয়াইল ব্রীজের চলমান কাজ পরিদর্শন, দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদের কার্যক্রম পরিদর্শনসহ উপজেলার ড্রেনেজ ব্যবস্থার জন্য ড্রেন নির্মানের জায়গা নির্বাচনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করা হয়। এসময় দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদার রহমান, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম, সহকারি প্রকৌশলী আব্দুল ওয়াহেদ ও মোঃ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন- ভিয়াইল ব্রীজটি প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ। ২০২৭ সালের জুনে হস্তান্তরের কথা থাকলেও প্রাকৃতিক দূর্যোগ না হলে ২০২৬ সালের মধ্যে হস্তান্তর করা সম্ভব হবে।
পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।