মুন্সীগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ৯লাখ টাকা অর্থ দন্ড

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৫:৪৬ পিএম
মুন্সীগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ৯লাখ টাকা অর্থ দন্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ও বালুচরে ইটভাটায় জমির উপরিস্তরের মাটি ব্যবহারের দায়ে ৩টি ইটভাটার ম্যানেজারকে  ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নেতৃত্বাধীন পরিচালিত মোবাইল কোর্ট এ অর্থদন্ড দেন। এ সময় সহকারী কমিশনার(ভ’মি)তৌহিদুল ইসলাম বারি,পরিবেশ অধিদপ্তরের কেমিষ্ট ও প্রসিকিউটর মো: ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়া জমির উপর স্তরের মাটি কাটায় মোবাইিল কোর্টের অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস এর ম্যানেজার বনি আমিন , সামাদ ব্রিকস এর ম্যানেজার লালন প্রত্যেককে ২ লাখ টাকা এবং ইকো সিরামিক্স এর ম্যানেজার ইমতিয়াজ মাসুনকে ৫ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। এ সময় ঐ সকল প্রতিষ্ঠানের নিয়মিত লাইসেন্স হালনাগাদ করণ,পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষি জমির মাটি ব্যবহার না করার ব্যাপাওে সতর্ক করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে