ফুলবাড়ীয়ায় ইফতার বাজারে ক্রেতাদের ভিড়

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৭:১২ পিএম
ফুলবাড়ীয়ায় ইফতার বাজারে ক্রেতাদের ভিড়

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমে উঠেছে ইফতার বাজার। দুপুর গড়াতেই ফুলবাড়ীয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রীর বেচাকেনায় ধুম পড়ে যায়। রোজাদারদের উপস্থিতিতে বাজারগুলো হয়ে ওঠে প্রাণচঞ্চল।

ছোলা, মুড়ি, জিলাপি কিংবা বেগুনির মতো দেশীয় মুখরোচক খাবার ছাড়া ইফতারের স্বাদ যেন অপূর্ণই থেকে যায়। এসব ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে স্থানীয় ইফতার বাজারে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। রমজানজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়ে যায় কয়েকগুণ। বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা পদের ইফতার সামগ্রী সাজিয়ে রাখেন। ক্রেতা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর রাজিয়া সুলতানা বলেন, অফিস শেষে পছন্দ অনুযায়ী ইফতার কিনে নিয়ে বাসায় যাচ্ছি। ক্রেতারা দোকান ঘুরে ঘুরে রুচিসম্মত খাবার বেছে নেন। ইফতার বিক্রেতা রাকিব বলেন,রমজানে ক্রেতা ভালোই দুপুর থেকেই প্রস্তুতি নিয়েছি পিয়াজু বেগুনি আলুর চপ বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে মুখরোচক ও স্বাস্থ্যসম্মত খাবারের কদর বেশি দেখা যায়। অনেকে পরিবার, বন্ধু, স্বজন ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া পরিবেশে ইফতার করার জন্য বাজার করেন। সব মিলিয়ে রমজানকে ঘিরে ফুলবাড়ীয়ার ইফতার বাজারে বিরাজ করছে উৎসবমুখর আমেজ।

আপনার জেলার সংবাদ পড়তে