বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ৩ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পটুয়াখালীর বাউফলে  ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে,  বাউফল উপজেলা ছাত্র শিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে ১৬৬ জন মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন  স্থানীয় সাংসদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি  ড. শফিকুল ইসলাম মাসুদ।   এ সময় প্রধান অতিথির ভাষণে ডক্টর মাসুদ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  ড. মাসুদ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমাদের মুখ উজ্জ্বল করেছ, পরিবার ও বাউফলেকে সম্মানিত করেছ। অর্জন করা সহজ, কিন্তু অর্জন ধরে রাখা আরও কঠিন। শুধু ভালো ফল করলেই চলবে না, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।”তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবনী জানার সুযোগ পেলেও আল্লাহর রাসূল (সা.), সাহাবায়ে কেরাম ও পবিত্র কুরআনের শিক্ষা যথাযথভাবে অর্জনের সুযোগ পায় না।

তিনি বলেন, “শুধু ট্যালেন্টপুল বা ভালো ফলাফল দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে না; শিক্ষাকে হতে হবে নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ। আমাদের শিক্ষার্থীদের জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আজ তোমাদের হাতে যে ক্রেস্ট, উপহার ও রজনীগন্ধার ফুল তুলে দেওয়া হচ্ছে, এটা শুধু ক্রেস্ট ও ফুল নয় এটা ভবিষ্যতের বড় দায়িত্বের  বোঝা। এ সময় ডঃ মাসুদ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এক সপ্তাহের মধ্যেই মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (৩ মার্চ) মঙ্গলবার  সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ও দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নজরুল, সাবেক জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নুর, মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান। অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে