টাঙ্গাইলে ফসলি জমিতে পুকুর খননের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ১১:০৮ এএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ১১:০৮ এএম
টাঙ্গাইলে ফসলি জমিতে পুকুর খননের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল দেলদুয়ার ভেকু দিয়ে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননেন চেষ্টা,ভ্রাম্যমাণ আদাল ভেকুর বেটারী জব্দ সহ বিভিন্ন সরঞ্জাম বিনিষ্ট করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পাথরাইল গাদতলা গ্রামে এই অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোহাইমিনুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়,পাথরাইল উপজেলার সেহরাতৈল গ্রামের ভেবল মিয়ার ছেলে মঞ্জুরুল সহ অমিনুর,বিপ্লব ও নজরুল মিলে অবৈধভাবে এলাকার শত বছরের পুরনো ইরিধানের ব্লোকের পাঁগার, সাথে মানুষের জাতায়াতের রাস্তা মধ্যখানে ভেকু দিয়ে পুকুর খননের চেষ্টা চালায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মোহাইমিনুল ইসলাম। ঘটনার সত্যতা পাওয়ায় ভেকু চালক পালিয়ে যাওয়াতে, ভেকুর বেটারী জব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনিষ্ট করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মোহাইমিনুল ইসলাম বলেন,অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমিতে মাঁটিকাটা অপরাধ। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। সত্যতা পাওয়া যায় এবং ভেকু চালক সহ লোকজন পালিয়ে যায়। পরে, আমরা ভেকুর বেটারী জব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনিষ্ট করা হয়। তিনি আরো বলেন- এ ধরণের অভিযান পরিচালনা আমাদের অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে