কৃষক কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু হবে পহেলা বৈশাখের মধ্যে: কৃষিমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৬:৫৪ পিএম
কৃষক কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু হবে পহেলা বৈশাখের মধ্যে: কৃষিমন্ত্রী
ছবি, সংগৃহিত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে জানিয়েছেন, পহেলা বৈশাখের মধ্যে ৯ টি উপজেলায় কৃষক কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু হবে। তিনি বলেন, “আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে। আমরা যারা ওই কমিটিতে ছিলাম, আমরা আশা করছি যে, ইনশাআল্লাহ পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব।”

একটি কার্ডের মাধ্যমে কৃষকরা কী ধরনের সুবিধা পাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতো। পরে একচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে, সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্মেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে।

এটি সারা দেশে একযোগে নাকি পাইলট ভিত্তিতে চালু হবে এ প্রশ্নের জবাবে কৃশিমন্ত্রী বলেন, পাইলট আকারে যাবে এটা। এখন ৮টা-৯টা উপজেলার মধ্যে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে