নদীর পাড়ের মানুষের আশা পূরন হবে কি?

কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ নিয়ে অভিযোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম
কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ নিয়ে অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ৫টি পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ প্রকল্প নিয়ে নদী পাড়ের মানুষের নানারকম অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। গতকাল বুধবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, বাজিতপুর উপজেলার আছানপুর এপাড় ও ওপাড় জেলে পল্লী গ্রামে অবস্থিত নদী রক্ষা বাধ প্রকল্পের অনিয়মের অভিযোগ উঠেছে। তারা তাদের খুশিমত নিম্নমানের বাধ দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী বলছে, এভাবে পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ প্রকল্পের কাজ করলে তাদের আশা পূরন হবে কিনা তারা জানে না? তারা আরও বলেন, যা ইচ্ছা তাই তারা তাদের মত করে কাজ করছে। গ্রামবাসীকে বলছে, অফিসের নির্দেশ ব্যতীত কারও কথা তারা শুনতে বাধ্য নয়। ওপাড়ের চট্টগ্রাম বিল্ডার্সের ম্যানেজার আক্তার হোসেন ঘটনাস্থলে না থাকায় তার এক নাম না জানা সহকর্মী বলেন, আমরা অফিসের বাইরে কোন কাজ করতে পারব না। এদিকে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ৬নং চ্যানেলের জনৈক ঠিকাদার বাবুর নদী রক্ষার বাধ প্রকল্প যা ইচ্ছা তাই হচ্ছে। অন্যদিকে একই উপজেলার শিংপুর ইউনিয়নের নদীর ঐ পাড়ের বেশ কয়েকটি প্রকল্পের কাজ ঠিকাদারদের লোকজনদের পছন্দমত নদী রক্ষাবাধ কাজ হচ্ছে। তাদের অনিয়মের কথা বলে কোন শেষ করা যাবে না বলে এলাকাবাসীর অভিযোগ। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, কাজ নিম্ন মানের হওয়ার কোনো উপায় নেই বলে উল্লেখ করেন।