দেবহাটায় এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:১৬ পিএম
দেবহাটায় এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আল্লাহর সবচেয়ে নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো কুরআনুল কারিম। এই রমজানেই আল্লাহ মালিক মহাগ্রন্থ কুরআনুল কারিম নাযিল করেছিলেন। কোন কাজ করা যাবে, কোনটা করা যাবেনা সেটা নির্ধারন করে দিয়েছে আল কুরআন। হালাল আর হারামের পার্থক্য করে দিয়েছে আল কুরআন। রাষ্ট্রীয়ভাবে কুরআনুল কারিমকে মর্যাদাবান না করা গেলে আসল সম্মান ও মর্যাদা প্রদান সম্ভব নয়। তাই সকলকে রমজানের মর্যাদা বজায় রেখে আমাদের জীবন গঠন করতে হবে বলে আব্দুল খালেক বলেন। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ.এম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আবু সাঈদ গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।