বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আসিফ হায়দার,কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: শফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহম্মদ হাসান মাহমুদ, আরএমও ডা. মনি শংকর পাইক। এছারাও কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মানবাধিকার সংগঠনের সম্পাদক জাহিদুল ইসলাম বুলু ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান ও সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন এই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করা হয়। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।