কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পিএম
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে  আলোচনা সভা
গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা ডাকঘর সড়কের নবান্ন রেষ্টুরেন্টে প্রাণ আর এফ এল গ্রুপের জি এম সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক (বিপনন) কামরুজ্জামান কামাল। গণসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান আরমান। এ সময় কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রাণ আর এফ এল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ প্রাণ আর এফ এল গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে