ভিজিএফ কার্ড কোনো দলীয় গ্রুপকে দেওয়ার দরকার নেই: এমপি রাশেদুল

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ১১:২৭ পিএম
ভিজিএফ কার্ড কোনো দলীয় গ্রুপকে দেওয়ার দরকার নেই: এমপি রাশেদুল

শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এবার ভিজিএফ চালের কার্ড আলাদা করে কোনো দলকে দেওয়ার দরকার নেই। কোনো দলীয় গ্রুপকে দেবেন না। আমি আমার দলের পক্ষ থেকে যাদের কাছে বিতরণ করতে চাই, বিএনপির পক্ষ থেকে বিএনপি যাদের কাছে বিতরণ করতে চাই, আপনারা যাদের কাছে বিতরণ করতে চান-সবাই একটাই। দুস্থ অসহায় এবং এটার একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে এখানে বেশ কিছু পয়েন্টে। তো যদি তাই হয়, তাহলে তো আলাদা করে কোনো দলকে কার্ড দেওয়ার দরকার নেই।  বুধবার সকালে শেরপুর সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রাপ্ত ভিজিএফ বরাদ্দ বিষয়ক উপজেলা মানবিক সহায়তা কমিটির সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমি আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাচ্ছি যে এবারে কার্ডটা আপনারা কোনো দলীয় গ্রুপকে দেবেন না। আপনারা দলীয় গ্রুপকে ডাকবেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বারদের তত্ত্বাবধানে, আপনি উপস্থিত থেকে কষ্ট করে একটু এটা করতে পারলে বেশি ভালো হয়। ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট দলীয় নেতারা উপস্থিত থাকবে, তারা তালিকা করবে সবাই সম্মিলিত তালিকা করবে। ওখানেই তালিকা ফাইনাল হবে। এই তালিকাটা আপনারা চূড়ান্তভাবে তো অবশ্যই একটা রিপোর্ট দিতে হবে-তালিকা আমাদের কাছে জমা দেবে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইউনিয়নে এই তালিকা ধরে পরবর্তীতে যাব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা যে তালিকা দিবেন সেখানে মোবাইল নম্বরটা কষ্ট করে নেবেন যাদের পক্ষে সম্ভব হয়। কিছু লোক হয়তো মোবাইল নম্বর দিতে পারবে না কিন্তু আশা করি যে তাদের অ্যাড্রেস-মোবাইল নম্বর অ্যাপস এর বাধ্যতামূলক। তো তাহলে আমি সেই মোবাইল নম্বর ধরে বা এনআইডি ধরে, অ্যাড্রেস ধরে আমি যারা সুবিধাভোগী হবেন ইনশাআল্লাহ সেই লোকদের সাথে সাক্ষাৎ করব কথা বলব ইনশাআল্লাহ। আপনি ১০ কেজি চাল পেয়েছেন কি না, ১০ কেজি থেকে কিছু কম পেয়েছেন কি না অথবা কি ঘটনা সেটা আমি একটু আমার থ্রু থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটাই আমার প্রস্তাব। আশা করি যে বাকি যে সংকটগুলো চালের মাপের ব্যাপারে আমাদের ফুড অফিসার বলেছেন উনি আপনাদেরকে একদম ক্লিয়ারলি ওই সংখ্যা বুঝিয়ে দেবেন। সুতরাং সমস্যা তো থাকল না এটা। তালিকা নিয়ে সংকট তাহলে থাকল না। এরপর একটা সংকট কী-ওইদিনের যেদিন বিতরণ করবেন সেইদিন। এখানে আমাদের ইউএনও উনি বলেছেন যে উনি উনার মনিটরিং টিম এবং আমি বলব এখানে পুলিশসহ কোন কোন আইন সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে এঙ্গেজ করা যায় তাদেরকে এঙ্গেজ করে এখানে যেহেতু তিন দিনই মাত্র। প্রয়োজনে যে ক্যালেন্ডারটা আপনারা করবেন সেটাকে আরেকটু ডেট এক্সপান্ড করে আপনাদের সুবিধার্থে মনিটরিং এর সুবিধার্থে পুলিশ টিম পাঠানোর সুবিধার্থে ডেটটা প্রয়োজনে আরও বাড়ান।

আপনার জেলার সংবাদ পড়তে