দৌলতপুরে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই, দিশেহারা পরিবার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ১১:৩১ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ১১:৩১ পিএম
দৌলতপুরে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই, দিশেহারা পরিবার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়ানের দৌলতখালী গ্রামের মৃত ইমদাদুল হক এর ছেলে সরওয়ার জাহান এর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গত কাল মধ্যরাতে রাণ্ণা ঘরেরআগুন ঘেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে,বসতবাড়ির ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা,  একটি ডায়াং কোম্পানির মোটরসাইকেল পুড়ে ছাই এবং দুই টা গরু, দশটি ছাগল আগুনে  দগ্ধ হয়েছে এছাড়াও সকল  আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। সরওয়ার জাহান  বলেন, প্রতিদিনের মত বাড়ির দৈনন্দিন কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়ায়পর হঠাৎ বসত ঘরে আগুন লেগেছে। মূহুর্তে আগুন সারা বাড়িতে ব্যবহারি সকল মালামাল ও মোটরসাইকেল, গরু ছাগল পুড়ে যায় । একজন অসহায় কৃষক সরওয়ার জাহান। এদিকে দৌলতপুর থানা পুলিশের একটি টহলদল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে