বরিশালে পুলিশের শীর্ষ পদে দুইজন মোস্তাফিজুর রহমান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১০:৪৮ এএম
বরিশালে পুলিশের শীর্ষ পদে দুইজন মোস্তাফিজুর রহমান

বরিশালে পুলিশের বড় রদবদল হয়েছে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি ও বরিশাল জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন দুইজন কর্মকর্তাকে। ৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মোস্তাফিজুর রহমানকে। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বরিশাল রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। অপরদিকে ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশালের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সেখানে বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ.জেড.এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে