বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ

পবিত্র মাহে রমজান, শবে কদর, ঈদ-উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, রবিবার (৮ মার্চ) থেকে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত মোট ২৪ দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে অফিস কার্যক্রম বন্ধ থাকবে ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট ১৭ দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিতে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে