মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ইস্পাত বন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১০:৫৮ এএম
মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ইস্পাত বন্ধন

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা সমাজের তরে”শ্লোগানকে সামনে রেখে নানামুখী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্পাত বন্ধন সংগঠন। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সংগঠনের পক্ষ থেকে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এবার মোট ৪০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ইফতার বিতরণের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন জিসান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে কাজ করে যাব। সাধারণ সম্পাদক সজীব আল হাসান দোলন বলেন, সমাজের প্রতিটি মানুষের জন্য কাজ করাই আমাদের অঙ্গীকার। সভাপতি মাহবুব আলম সকলের সহযোগিতা কামনা করেন। ত্রাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিমন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে