সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে বুধবার দিনভর এ অভিযানে আটক ২৪ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৭ জনকে ২ হাজার টাকা করে ও সাত জনের প্রত্যেককে ১ হাজার টাকা মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানে জব্দকৃত অবৈধ প্রায় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, সরকারের নির্দেশনা শতভাগ বাস্তবায়নের জন্য নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান অব্যাহত থাকবে।