পোরশা সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০১:০৫ পিএম
পোরশা সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল সদস্যরা। বুধবার রাত ৮টায় বিভিন্ন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকার ধাওয়াপাড়া আম বাগান এলাকা থেকে ফেন্সিডিল গুলি উদ্ধার করা হয়। হাবিলদার আল-আমিন এর নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহলদল পরিত্যাক্ত অবস্থায়  মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলির সিজার মূল্য ১১ হাজার ২০০ টাকা। ১৬/ডি কো, নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পোরশা থানায় জমা করা হয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে