গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৪:০৬ পিএম
গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩০০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ঘোলাদিঘি বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় আটক করা হয় । ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ট্যাপেন্টাডল ট্যাবলেট আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, বুধবার দিবাগত গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্বে অন্য সদস্যরা ঘোলাদিঘি বাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০০ বোতল ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তবে ওই সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন ।

আপনার জেলার সংবাদ পড়তে