কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের কমিটি গঠন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৪:১৯ পিএম
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের কমিটি গঠন

দীর্ঘদিন পর ঝিনাইদহের কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় ফেডারেশনের কার্ষালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্ষ্য।  সভাতে ঝিনাইদহ ৪ আসনের এমপি মাওঃ আবু তালেব, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও বিএনপির রাশেদ খান সহ ক্রীড়াঙ্গনের সিনিয়র নেতৃবৃন্দদের সমন্বয়ে ১৩ সদস্যে একটি উপদেষ্টা পরিষদ এবং সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনিকে সভাপতি ও হাসানুজ্জামান কায়েস কে সম্পাদক করে ক্লাব পরিচালনায় দু’টি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ঈদের পর সভা আহবান করে পূনাঙ্গ কমিটি, বিভিন্ন উপ-কমিটি ও ক্লাব পরিচালনায় নানা দিক নির্দেশনা চুড়ান্ত করবে। জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন প্রধান অতিথি মশিউর রহমান স্বপন, সাবেক সম্পাদক জামির হোসেন, আরিফ হোসেন, জাকির হোসেন ও কাজল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে